jagonews24.com
Latest items from this RSS source.
বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশর…
সার্বক্ষণিক ইবাদত আল্লাহর জিকির
আজ (১৩ মার্চ ২০২৬) ২৩ রমজান দিবাগত রাতে ইশার পর ২৪তম দিনের তারাবিহ নামাজে আমাদের দেশের মসজিদগুলোতে কোরআনের ২৭ নং পারা তিলাওয়াত করা হবে। এ পারায় রয়েছে সুরা যারিয়াতের শেষার্ধ, সুরা তুর, সুরা কামার, সুরা রহমান, সুরা ওয়াকিয়া ও সুরা হাদিদ। পবিত্র কোরআনের এ অংশে আম…
জামায়াতের নারী কর্মীদের ইফতারে বিএনপির বাধা, সংঘর্ষে আহত ১২
ঝিনাইদহ সদরে জামায়াতের নারী কর্মীদের ইফতার মাহফিল ও তালিমে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের ওহিদুল ইসলামের বা…
ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিতে নিহত হন শহীদ মঈন হোসেন রাজু। এদিন স্মরণে রাজু ভাস্কর্যের সামনে শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শুক্রবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ …
মৃত্যুর ছয় মাস পর জুবিনকে নিয়ে নতুন তথ্য দিলেন তার স্ত্রী
দেখতে দেখতে পেরিয়ে গেছে ছয় মাস। তবুও ভারতের আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে ধোঁয়াশা কাটেনি এখনো। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় এই জনপ্রিয় শিল্পীর। সেই ঘটনার তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠলেও এখনো পরিষ্কার…
ইরানে ২৪ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশজুড়ে ২৪ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রদান পির-হোসাইন কোলিভান্দ এসব তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা–কে তিনি জানান, এখন পর্যন্ত বিভিন্ন খাতের মোট ২৪ হাজার ৫…
রাষ্ট্রপতি ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন: জুলাই ঐক্য
অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক অভিশংসন (Impeachment) করে পদ থেকে অপসারণের দাবি উঠেছে। এর পাশাপাশি রাষ্ট্রপতিকে গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জা…
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
কোনোভাবেই ঋণের বোঝা মাথা থেকে সরছে না যুক্তরাষ্ট্রের বরং সংকট যেন আরও গভীর হওয়ার পর্যায়ে যাচ্ছে। দেশটির কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতিতে আরও ১ ট্রিলিয়ন বা ১০০ লাখ কোটি ডলার যোগ হয়েছে। অ…
আপাতত মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কের অপারেশন শুরু হয়েছে। অপারেশন চলমান থাকায় আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জাগ…
ইফতারে রাখুন ভিন্ন স্বাদের লেমন স্ট্রবেরি জুস
রোজায় সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে শরীর চায় ঠান্ডা ও সতেজ কোনো পানীয়। প্রতিদিনের সাধারণ শরবতের বদলে চাইলে ইফতারের টেবিলে রাখতে পারেন ভিন্ন স্বাদের লেমন স্ট্রবেরি জুস। লেবুর হালকা টক আর স্ট্রবেরির মিষ্টি ঘ্রাণ মিলে এই পানীয় শুধু স্বাদেই আলাদা নয়, বরং ইফতারে…
রাঙ্গামাটিতে পাইকারি হাটে অর্ধেকে নামলো আনারসের দাম
পাহাড় ও হ্রদবেষ্টিত জেলা রাঙ্গামাটির ভাসমান হাট ‘সমতাঘাটে’ পুরোদমে উঠতে শুরু করেছে মৌসুমী ফল আনারস। তবে রমজানের শুরুতে ফলটির দাম চড়া থাকলেও এক সপ্তাহের ব্যবধানে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে কৃষকরা কিছুটা শঙ্কিত হলেও লোকসানের কথা জানিয়…
মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ঢুকে গেছে। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অভিযোগ রয়েছে। এসব চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্…
গাইবান্ধায় বৃষ্টিতে তলিয়ে গেছে আলুক্ষেত, দুশ্চিন্তায় চাষিরা
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে আলুর ক্ষেত। এতে চলতি মৌসুমে আলু তোলার সময় কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আলু তোলার ঠিক এই সময়টিতে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ মিলিমিটা…
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া। জানা যায়…
টানা দশ বছর বইমেলার অনুষ্ঠান উপস্থাপনা করছি: ইকবাল খন্দকার
ইকবাল খন্দকার একাধারে কথাসাহিত্যিক, টিভি উপস্থাপক, গীতিকার, নাট্যকার, টিভি স্ক্রিপ্ট লেখক। তবে কথাসাহিত্যিক ও উপস্থাপক হিসেবে বেশি পরিচিত। অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি যখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র; তখনই সিদ্ধান্ত নেন লেখা…
রোজা অবস্থায় চুল কাটানো যাবে কি?
প্রশ্ন: রমজানে দিনের বেলা অর্থাৎ রোজা অবস্থায় চুল কাটানো যাবে? রোজা অবস্থায় চুল কাটালে কি রোজার ক্ষতি হয়? উত্তর: রোজা অবস্থায় চুল, নখ কাটা বা শরীরের অন্য কোনো জায়গার অবাঞ্ছিত পশম পরিস্কার করলে রোজার ক্ষতি হয় না। তাই রোজা রেখে এ সব কাজ করতে কোনো সমস্যা নেই। যে…
মৌলভীবাজারে কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষতি
মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া পাঁচটি ট্রান্সফরমার ও বিদ্যুৎ লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে আধাঘণ্টা পর্যন্ত আকস্মিক কালবৈশাখি ও বজ…
অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম শুক্রবার (১৩ ম…
জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনর্জীবিত করছে সরকার
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে খালগুলো খনন করা হয়েছিল, বিগত সরকারগুলো সেগুলো সংস্কার বা পুনঃখননে কোনো দায়িত্ব পালন করেনি। অথচ দেশের কৃষিখাত ও অর্থনীতিতে এই খালগুলো অত্যন্ত গ…
ঘুমের জন্য ইউটিউবে স্লিপ মিউজিক শোনা কতটা নিরাপদ
বর্তমান সময়ে ঘুম না হওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম, দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে অনেকেরই রাতে সহজে ঘুম আসে না। অথচ পর্যাপ্ত ঘুম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের মতে, ঘুম এমন একটি প্রাকৃতিক প্রক…